• khushabbagr-Logo
  • ক্যালেন্ডার

    November 2026
    M T W T F S S
    « Jul    
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  

    Facebook Likebox

    উপজেলা শিক্ষা অফিসারের বাণী

    Sarkar Safiqমেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলও সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। বর্তমানে বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। সে প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলার শিক্ষা বান্ধব, কর্ম উদ্দোমী ও যিনি গুনগত মান সস্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সর্বদা বদ্ধ পরিকর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান মহোদয়র স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগও বদ্ধপরিকর।
    তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে চালু করা হলো ওয়েবসাইট। এখন থেকে ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এর ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়ে উঠতে সক্ষম হব। পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
    আমি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান মহোদয়ের এ উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই।

    মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার
    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
    সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
    মোবাইল: ০১৬১১-৫৪৯৩৭৩
    ই-মেইল: ueosonargaon@gmail.com